Web Analytics

মাদারীপুরে সরকারি টিফিনের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহম্মেদকে প্রধান করে গঠিত এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সদর উপজেলার বিভিন্ন এলাকায় সমতা ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারি ফিডিং কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মাঝে পাউরুটি ও ডিম বিতরণ করে। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই শিক্ষার্থীদের মধ্যে পেট ব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়।

পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। আক্রান্ত বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে পোকরারচর, রাজারচর, হাউজদি ও করদি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলে এলাহী জানান, মেয়াদোত্তীর্ণ রুটি ও ডিম খাওয়ার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সমতা ট্রেডার্সের অপারেশন ম্যানেজার এএফএম আহাসানুল হাবিব জানান, তারা জেলার পাঁচটি উপজেলার ৭২৩টি বিদ্যালয়ের ৮৯ হাজার ১৫১ শিক্ষার্থীকে টিফিন সরবরাহ করেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন।

09 Apr 26 1NOJOR.COM

মাদারীপুরে সরকারি টিফিন খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।