Web Analytics

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এই চিঠিতে তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান এবং এই ঐতিহাসিক মাইলফলক উদযাপনে শুভকামনা প্রকাশ করেন।

চিঠিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়নযাত্রায় বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে। তিনি বলেন, গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা ও জনগণের মধ্যে নিবিড় যোগাযোগের মাধ্যমে বহুমুখী অংশীদারিত্বে রূপ নিয়েছে। চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে অংশীদারিত্ব আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

04 Jul 26 1NOJOR.COM

মার্কিন ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।