Web Analytics

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বলেছেন, মধ্যপ্রাচ্য, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলকে বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা ও ভূরাজনৈতিক সংঘাতের মঞ্চে পরিণত করা উচিত নয়। সোমবার ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আরব দেশগুলোর সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত বলেও জানান তিনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, শি বলেন বিশ্ব এখন ‘এক শতাব্দীতে দেখা যায়নি এমন গভীর পরিবর্তনের’ মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর মতে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষের সম্মিলিত উদ্যোগ ও সুরক্ষা প্রয়োজন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ বন্ধে চীন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তাসংকট সমাধানে ‘প্রজ্ঞা ও কার্যকর সমাধান’ দিতে বেইজিং অবদান রাখতে চায় বলেও জানান শি। রোববার দুই দিনের সফরে বেইজিং পৌঁছান সুলতান হাইথাম। ১৯৭৮ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এটি কোনো ওমানি রাষ্ট্রপ্রধানের প্রথম চীন সফর।

02 Nov 26 1NOJOR.COM

শি চিনপিং মধ্যপ্রাচ্যকে বড় শক্তির প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।