Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে তিনটি উদ্যোগের প্রস্তাব দিয়েছেন। এগুলো হলো শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে অংশীদারত্ব, যৌথ গবেষণা ও শিল্প বা সমাজের সমস্যা সমাধানে প্রকল্প, এবং পাঠদান ও শিক্ষার্থীসেবার মানোন্নয়ন। শুক্রবার, ২০ নভেম্বর ঢাকার শেরাটন হোটেলে আইএইউপির ২০২৬ সালের অর্ধবার্ষিক সভার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রস্তাবগুলো দেন।

তিনি প্রতিটি উদ্যোগে ৩০ দিনের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মনোনয়ন, ৯০ দিনের মধ্যে প্রাথমিক কার্যক্রম শুরু এবং ছয় মাসে অগ্রগতি পর্যালোচনার প্রস্তাব করেন। আগ্রহী বিশ্ববিদ্যালয়গুলোকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নির্ধারণ ও কাজের লক্ষ্য স্থির করার আহ্বান জানান। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্প খাতের চাহিদা এবং দেশের বাস্তব সমস্যার সঙ্গে যুক্ত করতে হবে।

অধ্যাপক আহমেদ শিল্পপ্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ইন্টার্নশিপ, যৌথ প্রকল্প ও উদ্যোক্তা তৈরির শিক্ষা কার্যক্রম বাড়ানোর ওপর জোর দেন। জলবায়ু পরিবর্তন, কৃষি, জনস্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে আন্তর্জাতিক যৌথ গবেষণার আহ্বান জানান তিনি। এআই ব্যবহারে বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট নীতিমালা, তথ্য যাচাই এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার প্রয়োজনীয়তার কথাও বলেন। তিন দিনের সম্মেলনে ২৫টি দেশের ১৫০ প্রতিনিধি অংশ নেন।

20 Nov 26 1NOJOR.COM

বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার তিন উদ্যোগ প্রস্তাব ইউজিসি চেয়ারম্যানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।