Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে প্রয়োজনীয় সামঞ্জস্য আনা হবে। শনিবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অক্সফোর্ড একিউএ ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশনস আয়োজিত স্কুল লিডারস কনফারেন্স ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা যে মাধ্যমেই পড়ুক, মৌলিক জ্ঞান, দক্ষতা ও শেখার ক্ষেত্রে একটি অভিন্ন ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে কারিকুলাম, অবকাঠামো, শিক্ষক প্রশিক্ষণ এবং প্রযুক্তি ব্যবহারে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। ভালো ও তুলনামূলক কম ভালো প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য থাকতে পারে, তবে কারিকুলাম ও শিক্ষার মৌলিক মানে বড় বৈষম্য থাকা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

প্রাথমিক শিক্ষায় স্কুলের সময়, কার্যকর লার্নিং আওয়ার, শ্রেণিকক্ষের আয়তন অনুযায়ী শিক্ষার্থী সংখ্যা, অবকাঠামো এবং প্রশিক্ষিত শিক্ষকের জন্য সুস্পষ্ট ন্যূনতম মানদণ্ড নির্ধারণের আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে শ্রেণিকক্ষের দায়িত্ব দেওয়া উচিত নয়। সরকার অ্যাক্টিভিটি-বেজড ও খেলাধুলার মাধ্যমে শেখায় গুরুত্ব দেবে এবং নতুন কারিকুলাম তৈরিতে সংশ্লিষ্টদের অভিজ্ঞতা ও মতামতকে প্রাধান্য দেবে।

13 Sep 26 1NOJOR.COM

বাংলা ও ইংরেজি মাধ্যমে অভিন্ন ন্যূনতম শিক্ষার মান নিশ্চিতের পরিকল্পনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।