Web Analytics

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় লন্ডনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সৈয়দ আলী মুসাভিকে তলব করেছে। তেহরানের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ‘বেপরোয়া ও অস্থিতিশীল কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযোগ রয়েছে, এক ইরানি নাগরিক ও এক ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিক লন্ডনের ইহুদি সম্প্রদায়ের ওপর শত্রুতামূলক নজরদারি চালিয়েছেন।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানায়, চলতি মাসের শুরুতে ৪০ বছর বয়সী নেয়ামাতুল্লাহ শাহসাভানি ও ২২ বছর বয়সী আলীরেজা ফারাসাতীকে ইরান-সংশ্লিষ্ট এক তদন্তের অংশ হিসেবে আটক করা হয়েছে। তারা ব্রিটেনের প্রাচীনতম সিনাগগসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি কার্যক্রম চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়, ইরান ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর হুমকিকে যুক্তরাজ্য অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং এ ধরনের কার্যকলাপ সহ্য করা হবে না। দেশের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

24 Mar 26 1NOJOR.COM

লন্ডনে ইহুদি সম্প্রদায়ের ওপর নজরদারির অভিযোগে ইরানি রাষ্ট্রদূতকে তলব

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।