সারসংক্রান্ত বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা দিতে সরকার একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। মঙ্গলবার, ২৫ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ এবং সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পরিবীক্ষণ করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে। সদস্য হিসেবে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
কৃষি মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি ও অর্থনৈতিক বিষয়ক অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমিটি গঠনের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে।
সার বিতরণ ও ডিলার নিয়োগ তদারকিতে নতুন মন্ত্রিসভা কমিটি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।