Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে প্রতিষ্ঠানের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন প্রকৌশলী ও সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পান সংসদ সদস্য সানজিদা ইসলাম (তুলি), মঈনুল ইসলাম খান (শান্ত) ও মো. আশরাফ উদ্দিন (বকুল)। মন্ত্রী বলেন, আইইবি শুধু প্রকৌশলীদের সংগঠন নয়, বরং দেশের অগ্রযাত্রা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই লক্ষ্য অর্জনের আহ্বান জানান। অনুষ্ঠানে প্রকৌশলী, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

24 May 26 1NOJOR.COM

নতুন বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের সক্রিয় ভূমিকার আহ্বান মন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।