Web Analytics

পটুয়াখালীর বাউফল উপজেলার সাবুপুরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বসতঘর মুহূর্তেই ছাই হয়ে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। তিনি প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের হাতে ৭ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ, দুই বান টিন এবং ৩০ কেজি করে চাল তুলে দেন।

ড. মাসুদ বলেন, ক্ষতির তুলনায় এই সহায়তা সামান্য হলেও এটি সহমর্মিতার প্রতীক। তিনি আরও জানান, সহায়তা প্রদানে কোনো দল-মত বা ধর্মীয় ভেদাভেদ করা হয়নি; হিন্দু-মুসলিম ও বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষতিগ্রস্ত সবাইকে সমানভাবে সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস দিয়েছে।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্তরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সরকারি ও সামাজিক সহায়তা অব্যাহত থাকবে।

02 Jul 26 1NOJOR.COM

বাউফলের সাবুপুরা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন জামায়াত এমপি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।