Web Analytics

নরসিংদীর মাধবদীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, একটি নিষ্পাপ শিশুর ওপর এমন বর্বরোচিত অপরাধ মানবতা, নৈতিকতা ও আইনের প্রতি চরম অবমাননা, যা পুরো জাতিকে স্তম্ভিত করেছে। তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্র ও সমাজের সর্বোচ্চ দায়িত্ব হিসেবে উল্লেখ করে বিচার প্রক্রিয়া যেন দীর্ঘসূত্রতা ও প্রভাবমুক্ত থাকে, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

বিবৃতিতে সমাজের সর্বস্তরের মানুষকে শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। সংগঠনের নেতারা নিহত শিশুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং সরকারকে সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

27 Feb 26 1NOJOR.COM

নরসিংদীতে শিশু ধর্ষণ ও হত্যায় জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।