Web Analytics

টানা বৃষ্টিপাতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজারের জুড়ী নদীর পানি বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানিও বিপৎসীমার কাছাকাছি রয়েছে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানে ভারি বৃষ্টিপাতের কারণে নদীগুলোর পানি বাড়ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাওর অববাহিকা ও উজানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে আগামী তিন দিনের মধ্যে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মৌলভীবাজারে ২৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। জেলা কৃষি অফিস জানিয়েছে, উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিতে ৩৬৯ হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে গেছে।

আগামী তিন দিনে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন জেলায় বজ্রপাত, কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

29 Apr 26 1NOJOR.COM

অবিরাম বৃষ্টিতে জুড়ী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।