নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ মিশন স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি উত্থাপন করবে। জড়িতদের শনাক্তের পর তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে বলা হয়েছে। ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে। বিদেশের মাটিতে তাকে হয়রানির ঘটনাকে মন্ত্রণালয় কঠোরভাবে নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, দায়ীদের কর্মকাণ্ড বিশ্বদরবারে বাংলাদেশ ও দেশের নাগরিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি ব্যবস্থার নির্দেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।