Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান দেশের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সম্পদ সীমিত হওয়ায় প্রয়োজন ও সক্ষমতার মধ্যে সমন্বয় করতে হবে এবং জনগণের সেবা ও মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সরকারি কর্মকর্তাদের জনগণের সম্পদের কাস্টোডিয়ান উল্লেখ করে তিনি বলেন, কেবল কাগজে-কলমে পরিকল্পনা নিলেই হবে না; প্রতিটি উন্নয়ন প্রকল্পে দায়িত্বশীলতা, সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে এলজিইডি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন ধারার সূচনা করে। বিশেষ অতিথি প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে সৌর প্যানেল স্থাপন, নেট মিটারিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ এবং গ্রামীণ সড়কে ইটের বদলে ইউনি ব্লক ও সিসি ব্লকের ব্যবহার বাড়ানোর নির্দেশনা দেন।

20 Sep 26 1NOJOR.COM

সীমিত সম্পদের কার্যকর ব্যবহারে এলজিইডি কর্মকর্তাদের প্রতি মন্ত্রীর আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।