লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারের মধ্যে অর্থসহায়তা ও উপহারসামগ্রী বিতরণ করেছে ছাত্রদল। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার এ সহায়তা দেওয়া হয়। ছাত্রদল নেতারা সাব্বির, বিজয়সহ বিভিন্ন শহীদ পরিবারের বাড়িতে গিয়ে উপহার তুলে দেন।
কর্মসূচিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মঞ্জুরুর আলম রিয়াদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্যসচিব হাসিবুর রহমান অভিসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
মঞ্জুরুর আলম রিয়াদ বলেন, আন্দোলনে আহত ও নিহতদের কথা বিএনপি ভোলে না এবং সে লক্ষ্যেই উপহার পাঠানো হয়েছে। তিনি বলেন, ছাত্রদল শহীদ পরিবারের কাছে এসব উপহার পৌঁছে দিচ্ছে এবং বিএনপি সব সময় তাদের পাশে থাকবে।
লক্ষ্মীপুরে শহীদ পরিবারের মধ্যে ছাত্রদলের অর্থসহায়তা ও উপহার বিতরণ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।