Web Analytics

সৌদি আরবের সিভিল ডিফেন্স বৃহস্পতিবার মক্কা, তায়েফ, তাবুক, জেদ্দা ও লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবুসহ পাঁচ অঞ্চলে জারি করা ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা তুলে নিয়েছে। এক ঘোষণায় কর্তৃপক্ষ জানায়, এসব এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক এবং যেকোনো ধরনের ঝুঁকি কেটে গেছে।

এর আগে জাতীয় প্রাথমিক সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে ওই এলাকাগুলোতে জরুরি সংকেত বা অ্যালার্ট পাঠানো হয়েছিল। সতর্কতা প্রত্যাহারের পর পৃথক বার্তায় সিভিল ডিফেন্স নাগরিকদের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানায়। দুর্ঘটনাস্থল বা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় ভিড় না করা এবং মোবাইল ফোনে ভিডিও বা ছবি ধারণ থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়।

সিভিল ডিফেন্সের বিজ্ঞপ্তিতে সম্ভাব্য বিপদের ধরন উল্লেখ করা হয়নি। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্যও জানানো হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখোমুখি হয়েছে সৌদি আরব। ২০ জুলাই হুথিরা সৌদি আরবের ওপর ‘সামুদ্রিক অবরোধ’ ঘোষণার কথা জানায়।

25 Sep 26 1NOJOR.COM

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সৌদির পাঁচ অঞ্চলে বিপদ সতর্কতা প্রত্যাহার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।