জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগের পর তাঁর রাজনৈতিক নিষ্ঠা ও জনমুখী কর্মকাণ্ডের প্রশংসা করেছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, রাজনীতিতে কথা বলতে আসা মানুষের অভাব নেই, তবে সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনার মানুষ খুব কম।
তাসনিম জারা বলেন, তিনি সামান্তাকে খুব কাছ থেকে দেখেছেন এবং তাঁকে এমন অল্প কয়েকজনের একজন মনে করেন যারা মানুষের কথা শোনেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সামান্তা অক্লান্ত পরিশ্রম করলেও কেউ কথা বলতে এলে থামেন, পুরো কথা শোনেন এবং তাড়া থাকার অনুভূতি কখনো প্রকাশ করেন না।
সামান্তার কর্মস্পৃহা ও ভবিষ্যৎ নেতৃত্বের ওপর আস্থা জানিয়ে জারা বলেন, তিনি মানুষের জীবন বুঝতে ও তাদের পাশে দাঁড়াতে মানুষের কাছে যান। জারার মতে, সামান্তার রাজনৈতিক যাত্রার এখনো অনেকটা বাকি এবং এমন মানুষের জায়গা দেশের রাজনীতিতে আরও বড় হওয়া দরকার।
এনসিপি থেকে পদত্যাগের পর সামান্তার জনমুখী রাজনীতির প্রশংসা তাসনিম জারার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।