Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে চীন। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বেইজিং যদি হরমুজ প্রণালী নিরাপদ রাখতে সহায়তা না করে, তাহলে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার নির্ধারিত বৈঠক পিছিয়ে যেতে পারে।

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনীতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত দিকনির্দেশনা দেয়। তিনি জানান, ট্রাম্পের সম্ভাব্য চীন সফর নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ বজায় রয়েছে। লিন আরও বলেন, সাম্প্রতিক উত্তেজনার কারণে বাণিজ্যিক পথ ব্যাহত হচ্ছে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান এবং চলমান উত্তেজনা প্রশমনে চীনের কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

16 Mar 26 1NOJOR.COM

হরমুজ প্রণালী ইস্যুতে ট্রাম্পের মন্তব্যের পর সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।