Web Analytics

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপিকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রক্ত দেবেন, প্রয়োজনে জীবন দেবেন, কিন্তু জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করবেন না। শনিবার যশোরের অভয়নগরের নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাত দফা দাবি আদায়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সারসংকট নিরসন এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ। শফিকুর রহমান বলেন, সরকার জনগণের রায় ও গণভোটের প্রতি সম্মান দেখালে সরকারও সম্মানিত হবে।

সরকারকে ফ্যাসিবাদের পথ থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১১ দলের দাবিগুলো স্পষ্ট এবং তা জনগণের মৌলিক অধিকার ও দাবি নিয়ে। সংক্ষিপ্ত পথসভা শেষে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের অংশগ্রহণে লংমার্চের বহর যশোরের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথসভায় হামিদুর রহমান আজাদ, আতিকুর রহমান, সাদ্দাম হোসেনসহ অন্য নেতারাও বক্তব্য দেন।

01 Nov 26 1NOJOR.COM

যশোরে ১১ দলের লংমার্চের পথসভায় বক্তব্য দেন শফিকুর রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।