অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিতর্কিত মৃত্যুদণ্ড আইন কার্যকর করেছে ইসরাইল। ইসরাইলি দৈনিক হারেৎজ জানিয়েছে, দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড প্রধান আভি ব্লুথ এই সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন। ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকারের উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করলে এই আইন প্রয়োগ করা হবে।
পশ্চিম তীরে এই আইন কার্যকর নিয়ে ইসরাইলের আইন ও নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যেই আপত্তি রয়েছে। তাদের মতে, পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরাইলের নাগরিক নন, ফলে সেখানে এই আইন প্রয়োগ জটিলতা ও বিতর্ক সৃষ্টি করতে পারে। এর আগে মার্চ মাসে ইসরাইলের পার্লামেন্ট নেসেট একটি বিল পাস করে, যেখানে ইসরাইলি নাগরিক হত্যার অভিযোগে অভিযুক্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়, কিন্তু একই অপরাধে অভিযুক্ত ইহুদি ইসরাইলিদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।
বিশ্বের বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন এই আইনকে একতরফা ও বৈষম্যমূলক বলে সমালোচনা করেছে। তাদের মতে, এটি অঞ্চলে সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে এবং ন্যায়বিচারের নীতির সঙ্গে সাংঘর্ষিক।
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড আইন কার্যকর করল ইসরাইল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।