Web Analytics

ভুয়া সরবরাহকারী প্রতিষ্ঠান দেখিয়ে ব্যাংকঋণের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী রুকমীলা জামানসহ ১৫ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবলী রোড শাখা থেকে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ৬৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার মামলাটি করা হয়।

দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন চট্টগ্রাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের সরকারি কৌঁসুলি মোকাররম হোসেন। আসামিদের মধ্যে আরামিট সিমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রুকমীলা জামান, প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ইসলামী ব্যাংকের জুবলী রোড শাখার কয়েকজন কর্মকর্তা রয়েছেন। ২০১৭ সালের অক্টোবরে আরামিট সিমেন্ট ৫০০ কোটি টাকার কার্যকরী মূলধন ঋণ চায়; পরে ব্যাংক ৩৫০ কোটি টাকা অনুমোদন করে।

এজাহার অনুযায়ী, আরামিট গ্রুপের হিসাব বিভাগের এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মালিকানাধীন ক্লাসিক ট্রেডিংকে সরবরাহকারী হিসেবে দেখানো হয়। দুদকের অনুসন্ধানে নির্ধারিত ঠিকানায় প্রতিষ্ঠানটির কার্যালয় বা গুদামের অস্তিত্ব পাওয়া যায়নি। ২০১৮ সালের ২৪ অক্টোবর থেকে ২০২০ সালের ৯ নভেম্বর পর্যন্ত ২৭টি বাই-মুরাবাহা ডিলের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলায় প্রতারণা, জালিয়াতি, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

28 Oct 26 1NOJOR.COM

ভুয়া সরবরাহকারী দেখিয়ে ৬৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।