ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার অনলাইন ফরম পূরণ ও প্রয়োজনীয় ফি জমার সময়সূচি ঘোষণা করেছে। বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা ১৫ নভেম্বর প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া ১৬ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।
বিলম্ব ফিসহ ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে। বিলম্ব ফি ছাড়া ২৪ নভেম্বরের মধ্যে এবং পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ ৩০ নভেম্বরের মধ্যে ফি জমা দিতে হবে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগে মোট ফি ২ হাজার ৪৩৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ২ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফির বাইরে কোনো অর্থ আদায় করা যাবে না বলে জানিয়েছে বোর্ড। অতিরিক্ত ফি নেওয়ার প্রমাণ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থীদের বেতন ও সেশনচার্জ ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে এবং নবম ও দশম শ্রেণির জন্য সর্বমোট ২৪ মাসের বেশি বেতন ও সেশনচার্জ নেওয়া যাবে না।
২০২৭ সালের এসএসসি ফরম পূরণ ১৬ নভেম্বর থেকে শুরু করবে ঢাকা বোর্ড
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।