প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পরিদর্শন করেন। তিনি আবহাওয়া পর্যবেক্ষণ, পূর্বাভাস প্রস্তুত, ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা প্রদান এবং জরুরি তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম সম্পর্কে অবহিত হন। অধিদপ্তরের কর্মকর্তারা তাকে আধুনিক প্রযুক্তির ব্যবহার, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং পূর্বাভাস তৈরির ধাপসমূহ তুলে ধরেন।
তিনি ঝড় সতর্কীকরণ কেন্দ্র, পূর্বাভাস, কৃষি আবহাওয়া, জলবায়ু, ভূমিকম্প পর্যবেক্ষণাগার ও গবেষণাগারসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। তিনি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সহজ ও নির্ভরযোগ্য ভাষায় সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন। জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, বজ্রপাত, তাপপ্রবাহ ও আকস্মিক বন্যার ঝুঁকি বাড়ছে উল্লেখ করে তিনি আবহাওয়া অধিদপ্তরকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানান।
তিনি মোবাইলভিত্তিক সতর্কবার্তা সেবা সম্প্রসারণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দেন। আইএসপিআর জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্পারসো ও আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
নির্ভুল পূর্বাভাস ও সমন্বয় জোরদারে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।