Web Analytics

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফ স্পিনার নাঈম হাসান শুক্রবার রাতে চট্টগ্রামে পুলিশের হাতে ভুলবশত আটক হন। বিমানবন্দর থেকে ফেরার পথে লালখানবাজার এলাকায় তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরিচয় দেওয়ার সুযোগ না দিয়েই থানায় নেওয়া হয়। নাঈম জানান, তিনি বারবার নিজের পরিচয় দিলেও কেউ শুনতে চায়নি, বরং তাকে আসামি বলা হয়। পরে ফোনে যোগাযোগের মাধ্যমে পুলিশ তার পরিচয় জানতে পেরে তাকে মুক্তি দেয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তথ্যমতে, একটি সিএনজিচালিত অটোরিকশায় চোরাচালানের তথ্য পাওয়ার ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। খুলশী থানার ওসি আরিফুল ইসলাম জানান, এসআই শফিক যাচাই ছাড়াই অভিযান পরিচালনা করায় এই ভুল ঘটে। নাঈমের ব্যাগ ও মালপত্র তল্লাশি করে কোনো অবৈধ বস্তু পাওয়া যায়নি।

উত্তর বিভাগের ডিসি আমিরুল ইসলাম ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন এবং দায়ী কর্মকর্তাকে ক্লোজ করার কথা জানান। তিনি বলেন, পূর্ণাঙ্গ তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি সাধারণ নাগরিকদের নিরাপত্তা ও পুলিশের দায়িত্বশীলতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। পুলিশের সাথে জনগনের দুরত্ব কমানোর প্রচেষ্টায় এটি প্রভাব ফেলবে বলে নেটিজেনদের ধারণা।

13 Jun 26 1NOJOR.COM

চট্টগ্রামে ভুলবশত ক্রিকেটার নাঈম হাসান আটক, তদন্তে এসআই ক্লোজ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।