সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটি যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে মিলে বলপ্রয়োগের মাধ্যমে হরমুজ প্রণালি খুলতে প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপ নিলে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে প্রথম পারস্য উপসাগরীয় দেশ হিসেবে সরাসরি জড়িত হবে আমিরাত। কর্মকর্তারা আরও জানান, ইরানের বাধা অপসারণে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের রাজি করানোর প্রচেষ্টা শুরু হয়েছে।
আমিরাত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এমন একটি প্রস্তাব পাসের চেষ্টা করছে, যা বলপ্রয়োগের অনুমোদন দেবে। কূটনীতিকরা যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার সামরিক শক্তিগুলোর সঙ্গে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছেন। এক কর্মকর্তা বলেন, ইরানি শাসকগোষ্ঠী নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে এবং প্রণালির ওপর চাপ সৃষ্টি করে বিশ্ব অর্থনীতিকে বিপদের মুখে ফেলতে প্রস্তুত।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান আমিরাতে অবস্থিত মার্কিন অবকাঠামোতে ব্যাপক হামলা চালাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনের তথ্য অস্বীকার না করে জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে বৈশ্বিক ঐকমত্য গড়ে উঠেছে।
হরমুজ প্রণালি খুলতে জাতিসংঘে অনুমোদন চাইছে আমিরাত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।