ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ার উদ্যোগে বাংলা কিউআর কোডে লেনদেনে কোনো ফি বা চার্জ লাগবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন করেন তিনি এবং এই লেনদেন কার্যক্রম পরিদর্শন করেন।
অর্থমন্ত্রী বলেন, কিউআর কোড ব্যবহার করে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনা মূল্যে করা যাবে। ফুচকা বিক্রেতা, রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণির মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে। সাধারণ মানুষ, ফুটপাতের বিক্রেতা ও ছোট ব্যবসায়ীরা যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর অ্যাকাউন্টে কিউআর কোডে সহজে টাকা নিতে পারবেন।
তার মতে, এ ব্যবস্থায় নগদ টাকা বহনের প্রয়োজন কমবে এবং লেনদেন সহজ ও দ্রুত হবে। প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিলেও তা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ ব্যাংক সবার জন্য ব্যবস্থা চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে জানিয়ে নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।
বাংলা কিউআর কোডে লেনদেনে কোনো ফি বা চার্জ লাগবে না
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।