Web Analytics

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার ঢাকার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। তিনি ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বেও রয়েছেন।

শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করতে হবে। শিক্ষা কর্মকর্তাদের পরিদর্শন এবং প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের শিক্ষার্থীদের কার্যক্রম সঠিকভাবে পর্যবেক্ষণের মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব বলে তিনি উল্লেখ করেন। কিশোরদের মধ্যে অপরাধপ্রবণতা আর বাড়তে না দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

কৃষি কর্মকর্তাসহ সব সরকারি কর্মকর্তাকে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে টুকু বলেন, প্রত্যেককে নিজ নিজ কাজের জন্য জবাবদিহি করতে হবে এবং সর্বোচ্চ নৈতিক দায়িত্ব পালন করতে হবে। পরবর্তী সভায় প্রতিটি খাতের কাজের অগ্রগতি ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও তিনি সতর্ক করেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার প্রশাসক ফরিদা খানম।

11 Nov 26 1NOJOR.COM

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।