Web Analytics

দেশে ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন। নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ড. অলি আহমদ বীরবিক্রম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন। স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। শপথের পর রেওয়াজ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ নতুন রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, নির্বাচনের সময় কোনো ধরনের প্রচার চালানো যাবে না। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে এবং সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে। পরে নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ করবে।

20 Aug 26 1NOJOR.COM

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে আজ সংসদ সদস্যদের ভোট, শুক্রবার শপথ গ্রহণ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।