Web Analytics

তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানে বিশ্বনেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সার্কভুক্ত দেশের বাইরে চীন, মালয়েশিয়া, ব্রুনাই, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও তুরস্কের সরকার ও রাষ্ট্রপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এসব আমন্ত্রণ পাঠানো হচ্ছে এবং বিএনপির হাই কমান্ডের সঙ্গে সমন্বয় করে তালিকা চূড়ান্ত করা হয়েছে। শপথ অনুষ্ঠানের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, আর জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দল হিসেবে থাকছে।

15 Feb 26 1NOJOR.COM

১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নতুন সরকারের শপথে বিশ্বনেতাদের আমন্ত্রণ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।