Web Analytics

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে জামিনে মুক্তি পাওয়ার পর কক্সবাজার-৩ আসনের নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ফুলের মালা দিয়ে এমপি কাজলকে শুভেচ্ছা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন জামিনে মুক্তি পাওয়া ফিরোজ আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

উপজেলার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সোহেল জাহান চৌধুরীর এই সাক্ষাৎ উপজেলা বিএনপিতে নতুন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি করতে পারে। এর আগে ২৮ জানুয়ারি তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান, যা আলোচনার জন্ম দেয়। পরদিন ২৯ জানুয়ারি সকালে যৌথবাহিনী তাকে নিজ বাড়ি থেকে আটক করে।

ঘটনাটি ঈদগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে স্থানীয় মহলে আলোচনা চলছে।

26 Feb 26 1NOJOR.COM

জামিনে মুক্তির পর আ.লীগ নেতা সোহেল জাহানের বিএনপি এমপি কাজলের সঙ্গে সাক্ষাৎ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।