হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত মধ্যরাতে জেলা শহরের অনন্তপুর আবাসিক এলাকায় অবস্থিত হোস্টেলে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, তাফসির আহমেদ ও শরীফ উদ্দিন নামে দুই শিক্ষার্থীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত। তাদের মধ্যে আগে থেকেই অভ্যন্তরীণ বিরোধ চলছিল। বাগ্বিতণ্ডার একপর্যায়ে শিক্ষার্থীরা দুই ভাগে বিভক্ত হয়ে লোহার রড, স্ট্যাম্প ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে রয়েছেন তাসরিফ আহমেদ, শরীফ উদ্দিন, রায়হান রাজ, রজব সানি, ফারদিন ইফতি, সামি, রিয়াদ, আবদুল্লাহ চৌধুরী, সামিউল আল আরিফ ও হুজাফ সৌমি। সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে সংঘর্ষে আহত ১০ শিক্ষার্থী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।