Web Analytics

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বছর কারাভোগ শেষে ৪৭ বাংলাদেশি নারী-পুরুষ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসাদের মধ্যে ৪৩ জন পুরুষ ও চারজন নারী। তাদের বাড়ি নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, উন্নত জীবন ও ভালো কাজের আশায় দালালের মাধ্যমে প্রায় আড়াই বছর আগে তারা সীমান্তপথে অবৈধভাবে ভারতের তামিলনাড়ুতে যান। সেখানে তারা বাসাবাড়ি, কৃষিখামার ও অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করতেন। পরে ভারতীয় পুলিশের হাতে আটক হলে আদালত অবৈধ অনুপ্রবেশের অভিযোগে প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড দেন।

সাজা শেষে তারা তামিলনাড়ুর সালেমের আত্তর ও ত্রিচি এলাকার দুটি বেসরকারি শেল্টার হোমে ছিলেন। বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তাদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। ইমিগ্রেশন আনুষ্ঠানিকতার পর তিনটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় সহায়তা ও আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করবে।

11 Sep 26 1NOJOR.COM

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।