Web Analytics

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার বিকেলে ‘অদম্য বাংলা’ ভাস্কর্যের সামনে ধর্ষণ, হত্যা ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেন। তারা ধর্ষক ও খুনিদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশে একের পর এক ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটলেও কার্যকর বিচার না হওয়ায় অপরাধের মাত্রা বাড়ছে। তারা রাষ্ট্র ও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। কয়েকজন শিক্ষার্থী জানান, বর্তমানে তারা দিনের বেলাতেও একা চলাফেরা করতে ভয় পান, এমনকি ক্যাম্পাসের ভেতরেও অস্বস্তি বোধ করেন।

বক্তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

23 May 26 1NOJOR.COM

খুবিতে ধর্ষণ, হত্যা ও বিচারহীনতার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।