শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, স্কুলে ভর্তি লটারি পদ্ধতি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী বছর থেকে লটারির পরিবর্তে সহজ ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তিনি বলেন, এই পরীক্ষায় কোনো প্রতিযোগিতা থাকবে না এবং লটারি কোনো শিক্ষাব্যবস্থার অংশ হতে পারে না।
মন্ত্রী জানান, দীর্ঘ গবেষণা ও অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও আলোচনা চলবে। তিনি লটারিকে এক ধরনের জুয়া হিসেবে উল্লেখ করে বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে কেউ কোচিং বাণিজ্য করতে চাইলে সরকার তা সহ্য করবে না। সরকার নিজস্ব ব্যবস্থায় ইনহাউস কোচিং চালু করবে।
তিনি আরও বলেন, সরকার পুরোপুরি পরীক্ষাভিত্তিক ব্যবস্থায় যাচ্ছে না। বৃত্তি পরীক্ষা ঐচ্ছিক থাকবে, কারণ বৃত্তির অর্থ দরিদ্র পরিবারকে সহায়তা করে।
বাংলাদেশে স্কুল ভর্তি লটারি বাতিল, আগামী বছর থেকে সহজ পরীক্ষা চালু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।