Web Analytics

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেরামারা ফরেস্ট গেইট এলাকায় নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিনের এক সমর্থককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে পরিচালিত অভিযানে মোহাম্মদ তারেক নামে ওই সমর্থককে একটি পিকআপভ্যানে রঙিন ব্যানার, ফেস্টুন ও প্রচারযন্ত্র ব্যবহার করে প্রচারণা চালাতে দেখা যায়।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫–এর বিধি ৭(খ) ও ৭(গ) লঙ্ঘনের দায়ে বিধি ২৭(ক) অনুযায়ী তাকে জরিমানা করা হয় এবং যানবাহন থেকে সব প্রচারসামগ্রী অপসারণ করা হয়। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, অভিযানের সময় উপস্থিত কর্মী ও সমর্থকদের আচরণবিধি সম্পর্কে সচেতন করা হয়।

প্রার্থীর এক সমর্থক হক সাহেব জরিমানার অর্থ পরিশোধ করে জানান, ঘটনাটি প্রার্থীর অগোচরে ঘটেছে এবং এ জন্য দুঃখ প্রকাশ করেন।

27 Jan 26 1NOJOR.COM

চট্টগ্রাম-১ আসনে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ, বিএনপি সমর্থককে ২৫ হাজার টাকা জরিমানা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।