Web Analytics

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলা ও ধ্বংসযজ্ঞের ঘটনায় ২৪২ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় স্থানীয় শীর্ষ সন্ত্রাসী মো. ইয়াসিনকে প্রধান আসামি করে ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ২০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। সোমবার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম।

ওসি জানান, পুলিশের ওপর সশস্ত্র হামলা, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি ক্ষতিসাধন এবং বিস্ফোরক আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। গত রোববার রাত দুইটার দিকে আলীনগর এলাকায় সন্ত্রাসীরা ক্যাম্পে গুলি চালিয়ে দেয়ালসহ অবকাঠামো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। আইনশৃঙ্খলা বাহিনী যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারে, সে জন্য চারটি স্থানে রাস্তা কেটে দেওয়া হয়। পরে যৌথ বাহিনীর অভিযানের মুখে হামলাকারীরা পালিয়ে যায়।

এর আগে ৯ মার্চ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে বড় অভিযান চালিয়ে প্রশাসন এলাকা নিয়ন্ত্রণে নেয় এবং সেখানে যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপন করে।

27 May 26 1NOJOR.COM

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় ২৪২ জনের বিরুদ্ধে মামলা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।