Web Analytics

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেকে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টের আগুনে ধ্বংস হওয়া স্থাপনা থেকে স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। অগ্নিকাণ্ডের ১০ দিন পর মঙ্গলবার দুপুরে ঝুঁকিপূর্ণ ধ্বংসস্তূপে কয়েক ঘণ্টার তল্লাশি শেষে কঙ্কালটি উদ্ধার করা হয়। গলার লকেট দেখে তাঁর স্বামী দেওয়ান ফয়সাল মুক্তাকে শনাক্ত করেন।

এই উদ্ধারের মধ্য দিয়ে টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডিতে মোট ১১ জনের মরদেহ উদ্ধার হলো। সোমবার রাতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্তের পর মুক্তার মরদেহ নিয়ে আলোচনা শুরু হয়। ওই ১০ জনের সঙ্গে মুক্তার নিকটাত্মীয়দের ডিএনএ নমুনার মিল পাওয়া যায়নি।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান, অনানুষ্ঠানিক ডিএনএ প্রতিবেদনে একজন নিখোঁজ থাকার তথ্য পেয়ে মঙ্গলবার সকাল থেকে আবার তল্লাশি শুরু হয়। রিসোর্টের সম্ভাব্য স্থান, আশপাশের নালা ও ঝোপঝাড়েও খোঁজ চালানো হয়। মুক্তা দুই বান্ধবীর সঙ্গে বেড়াতে এসে রিসোর্টে ছিলেন; বান্ধবীরা ভোরে সমুদ্রসৈকতে হাঁটতে বের হওয়ায় বেঁচে যান, আর মুক্তা কক্ষে ঘুমিয়ে ছিলেন। তিনি ঢাকার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষিকা ছিলেন।

28 Oct 26 1NOJOR.COM

রিসোর্টে আগুনের ১০ দিন পর শিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার কঙ্কাল উদ্ধার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।