Web Analytics

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় নকলের অভিযোগে চট্টগ্রামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার নগরের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ পরীক্ষা কেন্দ্রে ঘটনাটি ঘটে। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পরীক্ষার্থী গোপনে তার ছবি তুলে মোবাইল ফোনের একটি এআই অ্যাপ থেকে উত্তর সংগ্রহ করেন বলে জানানো হয়েছে। পরে পরীক্ষার হলে বসেই তিনি সেই উত্তর লিখছিলেন।

কেন্দ্র পরিদর্শকের নজরে বিষয়টি আসার পর তাঁকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয় এবং ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থী চট্টগ্রাম নগরের একটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। ওই দিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পৌরনীতি ও সুশাসন, জীববিজ্ঞান তত্ত্বীয়, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোবাইল ফোনে এআই অ্যাপ ব্যবহার করে প্রশ্নের উত্তর সংগ্রহের মাধ্যমে নকলের বিষয়টি ধরা পড়ার পর পরীক্ষা পরিচালনা বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষা বোর্ড সূত্রে বলা হয়েছে, চলতি এইচএসসি পরীক্ষায় পরীক্ষার হলে মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ এবং নকল ও অনিয়ম ঠেকাতে কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি চলছে।

28 Jul 26 1NOJOR.COM

এআই অ্যাপে উত্তর খুঁজে এইচএসসি পরীক্ষায় নকলের অভিযোগে চট্টগ্রামে পরীক্ষার্থী বহিষ্কার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।