স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে। র্যাব, ঢাকা মহানগর পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং রংপুর মহানগর পুলিশের গুরুত্বপূর্ণ পদে এই পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে রদবদলটি করা হয়।
পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার করা হয়েছে। এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। কয়েকজন কর্মকর্তাকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারেও সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ সদর দপ্তরে বদলি এবং উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলির আগের দুটি আদেশ বাতিল করা হয়েছে। পৃথক আরেক আদেশে পুলিশ সুপার পদমর্যাদার নয় কর্মকর্তাকে বদলি করা হয়; তাঁদের মধ্যে কয়েকজন পিবিআই থেকে সিআইডি, এপিবিএন ও প্রশিক্ষণ কেন্দ্রে দায়িত্ব পেয়েছেন।
বাংলাদেশে গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা ইউনিটে ১৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার রদবদল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।