Web Analytics

২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে মোংলা বন্দর। এ সময়ে বন্দরে ১ কোটি ২২ লাখ ৫১ হাজার টন কার্গো ও ২৯ হাজার ৭২৪ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। রাজস্ব আয় হয়েছে ৩৮৭ কোটি ৯৫ লাখ ১২ হাজার টাকা। মঙ্গলবার খুলনার খালিশপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।

কার্গো হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা ছিল ৯১ লাখ ৫০ হাজার মেট্রিক টন এবং কনটেইনারের লক্ষ্যমাত্রা ছিল ২৫ হাজার টিইইউএস। আগের অর্থবছরের তুলনায় কার্গো ১৮ লাখ ৩৯ হাজার টন বা ১৭ দশমিক ৬৬ শতাংশ এবং কনটেইনার ৮ হাজার ২৪৮ টিইইউএস বা ৩৮ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৩৪৭ কোটি ৮৭ লাখ টাকা। আগের বছরের তুলনায় রাজস্ব বেড়েছে ৪০ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকা বা ১১ দশমিক ৭৬ শতাংশ। বন্দরে এসেছে ৮১৫টি জাহাজ এবং ১২ হাজার ৭৫টি রিকন্ডিশন্ড গাড়ি আমদানি হয়েছে।

জেটির সামনে ৭ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ বার্থিং সুবিধা ৯ দশমিক ৫ মিটারে উন্নীত করতে ড্রেজিং চলছে। ই-পেপার সেবা আগামী এক মাসের মধ্যে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

30 Sep 26 1NOJOR.COM

২০২৫-২৬ অর্থবছরে কার্গো, কনটেইনার ও রাজস্ব লক্ষ্যমাত্রা ছাড়াল মোংলা বন্দর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।