Web Analytics

হাইটেক পার্কে পরিচালিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিদেশি অর্থ পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত সীমার মধ্যে রয়্যালটি, টেকনিক্যাল নলেজ ও কারিগরি সহায়তা ফি বাবদ প্রতিষ্ঠানগুলো এখন টাকা হিসাব থেকে বিদেশে অর্থ পাঠাতে পারবে। এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলার অনুযায়ী, নির্ধারিত সীমার মধ্যে এসব খাতে অর্থ পাঠাতে ব্যাংকগুলোর বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পূর্বানুমোদন লাগবে না। আগে অনুমোদিত বৈদেশিক মুদ্রা হিসাব ব্যবহারের সুযোগও বহাল থাকবে। তবে টাকা হিসাব থেকে রেমিট্যান্স পাঠানোর আগে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রায় কোনো আয় নেই কি না, তা ব্যাংককে নিশ্চিত করতে হবে।

নির্ধারিত সীমার বেশি রয়্যালটি, টেকনিক্যাল নলেজ ও কারিগরি সহায়তা ফি বিদেশে পাঠাতে হলে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে। অন্য প্রয়োজনীয় ব্যয়ের জন্য বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রেও অর্থের পরিমাণ নির্বিশেষে কর্তৃপক্ষের নির্দিষ্ট অনুমোদন প্রয়োজন হবে। বাংলাদেশ ব্যাংক বলেছে, হাইটেক পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিদেশি অর্থ পরিশোধের বাধ্যবাধকতা সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

04 Sep 26 1NOJOR.COM

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।