Web Analytics

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিপ্লব শেখ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। মিরপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছে।

তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে মাসুদ উদ্দিনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, অন্যান্য আসামিদের ভূমিকা যাচাই এবং অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী তার বয়স, অসুস্থতা ও পূর্ববর্তী রিমান্ডের কথা উল্লেখ করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র মিছিলে অংশ নেওয়া বিপ্লব শেখ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার পিতা পরের বছর ১ জুলাই মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মাসুদ উদ্দিনকে গত ২৩ মার্চ বারিধারা থেকে গ্রেপ্তার করা হয় এবং তিনি একাধিকবার রিমান্ডে গিয়েছেন।

05 May 26 1NOJOR.COM

মিরপুর ছাত্র হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধানের তিন দিনের রিমান্ড মঞ্জুর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।