Web Analytics

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে আধুনিক, বস্তুনিষ্ঠ ও গণমানুষের কাছে গ্রহণযোগ্য গণমাধ্যম হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, সাংবাদিকদের জন্য স্বাধীন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বৃহস্পতিবার (১৯ মার্চ) বরিশালের গৌরনদী প্রেসক্লাব আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী স্বপন বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয় এবং এই শিক্ষা ধারণ করলে ন্যায়ভিত্তিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের ভূমিকা অপরিসীম এবং সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

20 Mar 26 1NOJOR.COM

বিটিভি-বেতার আধুনিকায়ন ও সাংবাদিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি মন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।