Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, দেশটিকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা যুদ্ধবিরতি চায়, নাকি ইসরাইলের হয়ে যুদ্ধ চালিয়ে যেতে চায়। বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির শর্তগুলো স্পষ্ট, এবং এই দুই অবস্থান একসঙ্গে চলতে পারে না।

আরাগচি আরও বলেন, বিশ্ব এখন লেবাননে গণহত্যা প্রত্যক্ষ করছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের হাতে। তিনি উল্লেখ করেন, বিশ্ব দেখছে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ নেয় কি না।

আনাদোলু সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, এক মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি ঘোষণা করে।

09 Apr 26 1NOJOR.COM

লেবানন সংঘাতের পর যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি বা ইসরাইলের পক্ষে যুদ্ধের মধ্যে বেছে নিতে বলল ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।