অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিস্থাপনকারীদের সহিংসতা এবং ফিলিস্তিনিদের ব্যাপক গ্রেপ্তার বন্ধে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটররা। বুধবার পাঠানো যৌথ চিঠিতে ৪৭ জন ডেমোক্র্যাট সিনেটরের মধ্যে ৪৫ জন স্বাক্ষর করেন। রয়টার্সের দেখা চিঠিতে সাম্প্রতিক সময়ে বসতিস্থাপনকারীদের ‘প্রাণঘাতী সহিংসতা’ বৃদ্ধিতে গভীর উদ্বেগ জানানো হয়েছে।
চিঠিতে পশ্চিম তীরে সহিংসতা দমনে ইসরাইলি পুলিশ ও সামরিক বাহিনীকে সুস্পষ্ট নির্দেশ দেওয়ার দাবি করা হয়। অপরাধী যে পক্ষেরই হোক, সহিংসতার ঘটনায় দ্রুত হস্তক্ষেপ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। সিনেটররা বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে; এর পর ইসরাইলি নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানে বিপুলসংখ্যক ফিলিস্তিনি গ্রেপ্তার হয়েছেন। বসতিস্থাপনকারীদের মসজিদে হামলার অভিযোগও চিঠিতে উল্লেখ করা হয়।
২০২২ সাল থেকে পশ্চিম তীরে ইসরাইলি বসতিস্থাপনকারী বা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত নয়জন মার্কিন নাগরিকের মৃত্যুর তদন্ত জোরদারের আহ্বান জানানো হয়েছে। চিঠিটি তৈরি করেন ক্যালিফোর্নিয়ার অ্যাডাম শিফ, নিউইয়র্কের চাক শুমার ও নিউ জার্সির কোরি বুকার। এতে সাম্প্রতিক এক গুলির ঘটনার উল্লেখ করে বেসামরিকদের নিরাপত্তায় ইসরাইলি বাহিনীর কার্যকর ও নিরপেক্ষ পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়।
পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের আহ্বান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।