Web Analytics

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে, আর ইউএস-বাংলা এয়ারলাইনস ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট বাতিল করেছে। সোমবার দুই সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বিমান এই সিদ্ধান্ত নিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, স্থগিতাদেশটি বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। সংস্থাটির জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। ইউএস-বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ইউএস-বাংলার সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

বিমান জানিয়েছে, সংশ্লিষ্ট ফ্লাইট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং যাত্রার সময়সূচির হালনাগাদ তথ্য যথাসময়ে কর্তৃপক্ষ জানাবে। ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং এ পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে।

13 Oct 26 1NOJOR.COM

বিমানের রিয়াদ ফ্লাইট ১৭ অক্টোবর, ইউএস-বাংলার ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।