Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সতর্ক করেছেন, বাড়িঘর, দোকানপাট বা প্রতিষ্ঠানের আশপাশে অবহেলায় মশার প্রজননস্থল তৈরি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং ছাদ, ড্রেন, টব, ফ্রিজ বা এসির নিচে তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে থাকা পানিতে মশার প্রজনন হলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

আবদুস সালাম বলেন, আগামী শনিবার ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে এবং প্রতি শনিবারের এ অভিযানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বাসযোগ্য পরিবেশ গড়তে আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার কথাও তিনি উল্লেখ করেন।

11 Sep 26 1NOJOR.COM

অবহেলায় মশার প্রজননস্থল হলে জেল-জরিমানার হুঁশিয়ারি ডিএসসিসির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।