Web Analytics

ইরানের সঙ্গে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যমের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় অগ্রগতি না হওয়ায় ট্রাম্প এখন আগের তুলনায় সামরিক বিকল্পকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

আলোচনার ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলমান অবরোধ এবং ইরানি নেতৃত্বের অভ্যন্তরীণ বিভক্তি ট্রাম্পের হতাশার মূল কারণ। তিনি মনে করছেন, এই অভ্যন্তরীণ কোন্দলের কারণে ইরান পরমাণু বা কূটনৈতিক আলোচনায় বড় কোনো ছাড় দিতে পারছে না।

ট্রাম্পের উপদেষ্টারা জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামরিক পদক্ষেপের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। তাদের মতে, ইরানের নেতৃত্বের ফাটল তেহরান সরকারের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা কমিয়ে দিয়েছে, ফলে আলোচনার অগ্রগতি কঠিন হয়ে পড়েছে।

12 May 26 1NOJOR.COM

শান্তি আলোচনা স্থবির, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ভাবছেন ট্রাম্প

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।