Web Analytics

ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিরহাট এলাকায় বুধবার এক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) ও আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)। বিষয়টি ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন নিশ্চিত করেছেন।

দুই বন্ধু মোটরসাইকেলে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রমের সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই ঋত্বিক মারা যান। ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

20 May 26 1NOJOR.COM

ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।