বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা শনিবার সকালে নেত্রকোণার পূর্বধলা উপজেলায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে যান। সকাল ১০টার দিকে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনিম জাহানের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের গুরুত্ব তুলে ধরেন। এ কার্যক্রমে অংশ নেন এগ্রিকালচার ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের ১০৩ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক ও চারজন কর্মকর্তা-কর্মচারী।
সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে সহায়তা করে। শিক্ষা সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা স্থানীয় কৃষক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছেন।
সংগৃহীত তথ্য পরবর্তীতে গবেষণা ও একাডেমিক কার্যক্রমে ব্যবহার করা হবে, যা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
পূর্বধলায় গবেষণা ও বাস্তব শিক্ষার জন্য মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে বাকৃবি শিক্ষার্থীরা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।