ইরানের উপসাগরীয় অঞ্চলের সব বন্দর অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, স্থানীয় সময় সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকাল ৫টা ৩০ মিনিটে এই অবরোধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিশ্বের যে কোনো দেশের পতাকাবাহী জাহাজ ইরানের বন্দরে যাওয়া বা সেখান থেকে আসলে তা আটক, গতিপথ পরিবর্তনে বাধ্য বা জব্দ করা হতে পারে। তবে উপসাগরীয় অন্যান্য দেশের বন্দরে যাতায়াতের ক্ষেত্রে এই অবরোধ প্রযোজ্য নয়। সেন্ট্রাল কমান্ড জানায়, ওমান উপসাগর ও হরমুজ প্রণালীর পূর্বে আরব সাগরে অবস্থানরত সব জাহাজের ওপর এই অবরোধ কার্যকর হবে।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। বাহিনীটির এক মুখপাত্র একে ‘অবৈধ’ ও ‘সামুদ্রিক দস্যুতা’ বলে আখ্যা দেন এবং সতর্ক করেন যে, ইরানের বন্দরের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো বন্দরই নিরাপদ থাকবে না। এর আগে ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে দেয়।
বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ এই নৌপথ দিয়ে হয়, ফলে এই অবরোধ বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
ইরানের উপসাগরীয় বন্দর অবরোধে যুক্তরাষ্ট্র, তীব্র প্রতিক্রিয়া তেহরানের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।